parbattanews

জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত লোক হবে সেটা ধারণা করা যাচ্ছে না। ধারণার বাইরে লোক হবে। ৩০০ ফিট আজকে রাতেই পরিপূর্ণ হয়ে যাবে।

মির্জা আব্বাস আরও বলেন, নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করছি, সরকারের সহায়তা চাওয়া হয়েছে, ওনারা যতটুকু পারবেন করবেন।

Exit mobile version