জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়


নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই বিষয়ে জানান।
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ, নির্বাচন, ভোট
Facebook Comment

















