জাতীয় নির্বাচনের দিন বাড়তি ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটির কবলে পড়ছে দেশ। এই দীর্ঘ ছুটিতেও রাজধানীর মানুষের যাতায়াত সহজ রাখতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন আমরা এক্সট্রা ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।

ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো খোলা থাকবে।

এদিকে, নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, ভোট, মেট্রোরেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন