parbattanews

জাতীয় নির্বাচনে এই বিলম্ব কোনো শুভ লক্ষণ নয় : এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন রোববার হবিগঞ্জের জনসভায় বলেছেন, জাতীয় নির্বাচনে এই বিলম্ব কোনো শুভ লক্ষণ নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা, হামালা, নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তার বড় উদাহরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হেঁটে সুস্থ অবস্থায় জেলে গেলেন, যখন বিদেশে চিকিৎসার জন্য যান, তখন স্ট্রেচারে করে যেতে হয়।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ৩ মাসের মধ্যেও সম্পন্ন করা সম্ভব ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছেন না তিনি। জাতীয় নির্বাচনে এই বিলম্ব কোনো শুভ লক্ষণ নয় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরো বলেন, ‘বিগত ৯ মাস দেশে কিছু হলেই দোষ বিএনপির নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।

রোববার নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

Exit mobile version