জাতীয় নির্বাচনে সঠিক দায়িত্ব পালনে কঠোর হতে হবে : ইউএনও


কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সঠিকভাবে দায়িত্ব পালনকালে সবাইকে কঠোর হতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) কাপ্তাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন অংশীদারদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কিন্নরী হল রুমের এক সভায় এই কথা বলেন তিনি।
নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,যার,যার মন্ত্রণালয় হতে যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যথাযথভাবে পালন করার আহ্বান রইলো। ইতোমধ্যে তথ্য অফিস, প্রাথমিক বিদ্যালয়ে নারী ও মা সমাবেশ সকল পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনামূলক সভা চলমান রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো.দেলোয়ার হোসেন। অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। উদ্বুদ্ধকরণ করণ সভায় সরকারি দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, মিডিয়া কর্মী, এনজিও ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

















