জাতীয় সংসদের হুইপ হলেন যারা

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদের ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত হুইপরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল,শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু,দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া,লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি উক্ত সংসদ-সদস্যদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করলেন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন