parbattanews

জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারে একজনকে সরকারি চাকুরি দিতে হবে : জামায়াত নেতা আব্দুল আলিম

জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারে একজনকে সরকারি চাকুরি দিতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা জামায়াত আমির অধ্যাপক আব্দুল আলিম। শনিবার (০৫ অক্টোবর) কাউখালী উপজেলার ছিদ্দিক- ই- আকবর (রা:)দাখিল মাদ্রাসা মিলানায়তনে জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, গত ১ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত একটানা আন্দোলন করে ছাত্র সমাজ নিজের বুকে গুলিকে বরন করে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার মসনদ হতে বিতারিত করেছে।এ দেশের সেনাবাহিনী সঠিক সময় উপযুক্ত সিন্ধান্ত গ্রহন করে আর্মি চীফ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।

আমির এসময় ৫ আগষ্টের শহীদদের এ দেশের সর্বোচ্চ মর্যাদার আসনে আসিন করার জন্য বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানান।যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ কাছে দোয়া করেন তিনি।

আমির জামায়াত- শিবির কর্মীদের উদ্দেশ্য বলেন, জামায়াত অন্যান্য দলের মত একটি রাজনৈতিক দল নয়। এখানে নিজেদেরকে মানে উন্নতি করতে হবে।

বর্তমান সময়কে কাজে লাগানোর কথা স্বরন করিয়ে বলেন, যারা দ্বীনের পথে আসার জন্য অপেক্ষা করছে তাদের সামিল করে নিতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা কমিটির সভাপতি আবুল বারাকাত, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ হারুন অর রশীদ, কাউখালি উপজেলা জামায়াতের নেতা আবদুল বায়েচ, জামায়াত নেতা মাওলানা আবদুর রাজ্জাক, ডাক্তার ইকবাল, মোঃ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ রমিজ উদ্দিন।

Exit mobile version