parbattanews

ঝড়ে পড়া আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা প্রশাসন

আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দেওয়ার আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা প্রশাসন। শিক্ষাজীবন অব্যাহত রাখতে তাদের দায়িত্ব নিয়েছে প্রশাসন।

সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসক কক্ষে আট শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ১০ হাজার টাকা ও ভবিষ্যতে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

প্রশাসন জানান, অভাব-অনটনের কারণে পড়াশোনা বন্ধ করে দেওয়ার ঝুঁকিতে ছিল আট শিক্ষার্থী। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে তাদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে দায়িত্ব নেয় জেলা প্রশাসন।পুনরায় শিক্ষা জীবনে ফিরে যেতে পেরে খুশী ঝরে পড়া আট শিক্ষার্থী।

প্রশাসন আরও জানান, শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষা জীবন শেষ করে, তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারী এনজিও সংস্থা গ্রাউস ও সমাজসেবা অধিদপ্তর তাদের পাশে দাড়ান এবং ৮ শিক্ষার্থীর দায়িত্ব নেয়। এছাড়াও ঝরে পড়া আট শিক্ষার্থীদেরকে নগদ ১০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করেন গ্রাউস। এসময় শিক্ষার্থীসহ অনান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Exit mobile version