parbattanews

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বৃষ্টির বাগড়ায় টস হয়েছে আধঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হবে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের জায়গায় একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম। অন্যদিকে, আইরিশদের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা ভারত অপরিবর্তিত একাদশই রেখেছে।

পাকিস্তানের একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

 

Exit mobile version