এ মাঠের পাশেই সমুদ্র, গ্যালারির মাঝেও ফাঁকা জায়গা। ফলে বাতাসের গতি ভালোই। যেদিকে বাতাসের প্রবাহ, পল ফন মিকেরেনকে তার উল্টো দিকে তুলে মেরেছিলেন তানজিদ। তবে শর্ট বলে খেলা তাঁর পুল এগোয়নি খুব একটা। মিডউইকেট সীমানার বেশ আগেই বাস ডি লিডির হাতে ধরা পড়েছেন বাংলাদেশি ওপেনার। ২৬ বলে ৩৫ রানে থেমেছেন তিনি, ৩২ বলে ৪৮ রানে থেমেছে সাকিবের সঙ্গে জুটি।
টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে, আর বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে।
বাংলাদেশ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল। তারপরও গত ম্যাচে একাদশের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে টাইগাররা।
অন্যদিকে নেদারল্যান্ডস গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে। তেজা নিদামারুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলবেন স্পিনার আরিয়ান দত্ত।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ-
মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
