টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বিসিবির

fec-image

নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিককে বাদ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়াও বিশ্বকাপের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে দেখা যায়নি কোন নতুন মুখ।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীর পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে।

এদিকে টপ অর্ডারে লিটন-সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।

পেস আক্রমণে রয়েছে চেনা মুখ। মূল পেসার রয়েছেন চারজন। তারা হলেন—মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

বাংলাদেশের স্কোয়াড :  লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন, শরিফুল ইসলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাকের আলি অনিক, টি-টোয়েন্টি বিশ্বকাপ, নাজমুল শান্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন