টেকনাফের বাহারছড়ায় ৪ শিশু অপহরণ

fec-image

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় ৬ শিশুকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে অস্ত্রধারি দূর্বৃত্তরা। পরে ২ শিশু কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও ৪ জন এখনো জিম্মি রয়েছে। পুলিশ স্থানীয়দের সহায়তায় অপহৃতদের উদ্ধারে রাতের অন্ধকারে পাহাড়ে অভিযান চালাচ্ছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত শিশুরা হল—মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) ও আবু বক্কর ছিদ্দিক (১৩)। এসময় পালিয়ে আসা দুই শিশু হল ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)।

স্থানীয় বাসিন্ধারা জানিয়েছেন, সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। এ সময় পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী দূর্বৃত্তরা শিশুদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে দূর্বৃত্তদের কবল থেকে ২ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা এখনো জিম্মি রয়েছে। ঘটনার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় অপহৃত শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য যে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়, যার অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে উদ্ধার হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন