টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

fec-image

টেকনাফের সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ নুর আহমদ (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

আটককৃত যুবক ওই এলাকার মকবুল আহমদের ছেলে। ২৮ নভেম্বর ভোরে প্রায় এক ঘন্টা ধরে এ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি গোদারবিল ও মেরিন ড্রাইভ এলাকায় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে পর্যটক, যাত্রী ও স্থানীয়দের লক্ষ্য করে সশস্ত্র ছিনতাই, অপহরণ এবং চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বিজিবি।

অভিযান শুরুর পর গোদারবিল এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বসতবাড়ি ঘিরে ফেলে অভিযানে অংশ নেওয়া দলগুলো। পরে তল্লাশিতে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়। তবে বাড়ির মালিক ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। এসময় ১টি পাইপগান, ১টি ওয়ান সুটার গান ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা, চলাচলের রুট ও যোগাযোগ নেটওয়ার্ক চিহ্নিত করা সম্ভব হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্রসহ আটককৃত যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, কক্সবাজার, গ্রেপ্তার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন