parbattanews

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।

শনিবার (৩০ মার্চ) ভোর ৫টায় কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

জানা যায়, কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা পাড়ায় বিশেষ অভিযানে যায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী পালিয়ে যায়।

এসময় কাউকে না পেয়ে ঘটনাস্থল তল্লাশী করে ২টি বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রম শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version