টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ৩   

fec-image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে উক্ত তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সন্দেহভাজন ডিঙ্গি নৌকা তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা টেকনাফের নাইট্যংপাড়ার মৃত কবির আহমেদের পুত্র মো. জুবায়ের (২৭), মো. জাকারিয়া (৩০) ও পুরান পল্লনপাড়ার মৃত নজির আহমেদের পুত্র আবু সৈয়দ (৪৫)।

আটককৃতদের ইয়াবাসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কোস্টগার্ড, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন