parbattanews

টেকনাফে জোরপূর্বক জমি জবর দখল করে বসতবাড়ি নির্মানের অভিযোগ

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ নাইট্যংপাড়ায় জোরপূর্বক জমি জবর দখল করে বসতবাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জমির মালিক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত আমির মোহাম্মদের পুত্র ফজল আহমদ বাদী কক্সবাজার আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মতে আবদুল খালেকের পুত্র মো: ইউনুছ ও মো: রফিক, এজাহার মিয়ার পুত্র ফরিদ আলম ও শাহ আলম, আব্দুল আজিজের পুত্র রহমত উল্লাহ, ছালামত উল্লাহ ও মো: ইসমাইল, শফিউল্লাহর পুত্র হাবিবুল্লাহ, মৃত মো: ছিদ্দিকের পুত্র রবি উল্লাহকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-এম,আর -৮৪৩/২০১৪ ।

মামলার এজাহার সূত্রে জানা যায়- একদল সন্ত্রাসী, মাস্তান, ভূমিদস্যু প্রকৃতিক লোক জোরপূর্বক নিজ খতিয়ানভূক্ত জমি জবর দখল করেছে। যাহার সৃজিত বিএস ৫৪৩৫ খতিয়ানের বিএস দাগ ১৪২ এর ০.১৭৬৭ শতক সুপারীর বাগান।

Exit mobile version