parbattanews

টেকনাফে দু’টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ একজন আটক

DSC_0044 copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে দু’টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৫’শ ১৩ পিস ইয়াবাসহ মো. হাবিউল্লাহ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে। ২১ মে রাতে মৌলভীবাজার আড়াই নম্বর এলাকায় আটক ব্যক্তির বসতবাড়িতে ইয়াবা বেচাকেনার সময় তাকে আটক করা হয়।

এপ্রসঙ্গে ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, হ্নীলা চৌকির নায়েক মনিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল আটক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে তার বাড়িটি ঘেরাও করে। বাড়িটি ঘেরাও করে হাবিবুল্লাহকে আটক করা হয়। পরে তার বাড়িটি তল্লাশী চালিয়ে ১ হাজার ৫’শ ১৩ পিস ইয়াবা ও বাঁশের আলনার মধ্যে কাপড় মোড়ানো অবস্থায় ২টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইন ও অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে পৃথক দুইটি মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version