parbattanews

টেকনাফে পাচারকারীর পায়ুপথ থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

teknaf news & pic (gold) 5-5-16 (1) copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ৬টি স্বর্ণ বারসহ মোহাম্মদ রহমত উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সে টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। বৃহস্পতিবার সকালে দমদমিয়া চেকপোস্টে স্বর্ণে বারসহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী একটি অটোরিক্সায় অভিযান চালিয়ে মো. রহমত উল্লাহকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে ৬টি স্বর্ণে বার উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ৮৫ ভরি ওজনের ৬টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এই স্বর্ণের বাজার মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৮৫ টাকা।

তিনি আরো জানান, আটককৃত পাচারকারী সরকারের শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের বার নিজ হেফাজতে রেখে বহন করার দায়ে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার সংশ্লিষ্ট মামলায় টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

Exit mobile version