parbattanews

টেকনাফে পাচারের উদ্দেশ্যে অপহৃত ২৪ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের ২৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার এ অভিযান চালানো হয়।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে র‍্যাবের ‎সহকারী পুলিশ সুপা ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ ফ ম ফারুক উক্ত তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সুত্রে জানা যায়, ২৯ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‍্যাব- ১৫ কক্সবাজার এর যৌথ দল  টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গহীন পাহাড়ে অভিযান চালায়। দীর্ঘ ৩ ঘন্টা রদ্ধশ্বাস চিরুনী অভিযান  চালিয়ে দূর্গম পাহাড় হতে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড় হতে মানব পাচারকারী চক্রের সদস্যদের নিকট জিম্মি থাকা ২৪ জন ভিকটিমকে উদ্ধার করে। যার মধ্যে পুরুষ-৪ জন, নারী-১০ জন, শিশু-১০ জন রয়েছে। তারা সকলেই রোহিঙ্গা।

এ সময় মানব পাচারকারী দালাল  চক্রের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে  কৌশলে গভীর পাহাড়ের ভিতর পালিয়ে যায়। ।

এদিকে, উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায়  তাদেরকে একটি দালাল চক্র ৩-৪ দিন পূর্বে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প হতে যুবক, যুবতী এবং শিশু বাচ্চা সহ ২৪ জন কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উত্তর শীলখালী পাহাড়ের চূড়ায় রোকসানার ঘরে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে রাখে।

এসময় ভিকটিমরা পাচারকারী চক্রের ৫ জন সদ্যসের পরিচয় নাম উল্লেখ করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারীসহ আরো ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version