parbattanews

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-১

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার :

টেকনাফের বাহারছড়ার ‘ইয়াবা  ব্যবসায়ী’ হিসেবে বহুল পরিচিত হাবিব উল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) ভোররাতে পুলিশের সাথে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী হাবিব উল্লাহ বাহারছড়া ইউনিয়নর শামলাপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

ভোররাতে টেকনাফ থানা পুলিশের একটি দল কুখ্যাত মাদক কারবারি বাহারছড়ার শাপলাপুরের মোহাম্মদ হোছনের পুত্র হাবিব উল্লাহ (৩০) কে আটক অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় অস্ত্র, ৬ হাজার ইয়াবা ও রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ দাবি করছে, এই ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হ়য়েছেন। তারা হলেন টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু, কনস্টেবল বাদশা ও জিয়া।

Exit mobile version