টেকনাফে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

fec-image

টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) টেকনাফ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন। পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরি, শাহপরীরদ্বীপ বিএনপির সভাপতি মো. ইসমাইলসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াকে বিপ্লবী সেনারা সেদিন বন্দিদশা থেকে উদ্ধার করে এনেছিল। আর সেই জিয়া এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাজনীতি করার সুযোগ করে দেয় সব দলকে। যদি তিনি তা না করতেন তাহলে আজ আওয়ামী লীগ,  জামায়াত,জাতীয় পার্টিসহ কেউ কথা বলার সুযোগ পেত না। তিনি নিজেই জাতীয়তাবাদী দল করে জনগণের ম্যান্ডেট নিয়েই এ দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। আর তিনিই ছিলেন এদেশের কোটি মানুষের জনপ্রিয় নেতা।

সভায় বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা সভা, কক্সবাজার, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন