parbattanews

টেকনাফে বিএনপির বিজয় সভা

কক্সবাজারের টেকনাফে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি গণমানুষের দল। এদেশের মানুষকে নিয়েই বিএনপির যাত্রা। এদেশের ভোটাধিকার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। সেই ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে।

জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। বিএনপি সেটাই চাই। এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সঠিক সময়ে নির্বাচন না দিলে প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে পিছপা হবে না বিএনপি। অচিরেই নির্বাচন দিন।

তিনি আরো বলেন, বিএনপি টেকনাফের মানুষের দল। এই দলের নীতি আদর্শ সর্ব সাধারণের মাঝে প্রচার করে প্রতিষ্ঠা করতে হবে। ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই টেকনাফকে বানিয়েছে বধ্যভূমি ও তৈরি করেছে খুনের রাজত্ব। আল্লাহর শুকরিয়া। হাসিনার রাজত্ব থেকে দেশ মুক্ত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা এগারোটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলুর পরিচালনায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুল মুস্তাফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী,

শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন মেম্বার, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ হাশেম ভুলু, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি আহমদ মেম্বার, সাবেক সভাপতি আবসার কামাল নোবেল,

হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহবায়ক আব্দু শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ, শাহ আলম,

জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মো. আনিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন দুর্জয়, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তারেক আহমেদ সাগর ও টেকনাফ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুক।

এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিট থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন শ্লোগান দিয়ে সভায় ও মিছিলে যোগদান করেন।
পরে বিজয় সভা শেষে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় শোবাযাত্রা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে সমাপ্তি করেন।

Exit mobile version