টেকনাফে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) বিকাল তিনটায় টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-০৪ আসনে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির প্রধান এবং ইডেন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিনা সুলতানা ইশিতা।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জনগণের কল্যাণে রাজনীতিতে এসেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে সব দলের জন্য রাজনীতির দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। সভায় বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন।

















