parbattanews

টেকনাফে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর মতবিনিময়

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভায় তিনি সীমান্ত পরিস্থিতি, মাদক নির্মূল এবং এলাকার উন্নয়ন নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

​সীমান্তের বর্তমান চিত্র ও মাদকের ​বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্ডারে আসলে মনে হয় কোনো যুদ্ধক্ষেত্রে এসেছি। মাদক বিশেষ করে ইয়াবা আজ আমাদের জন্য একটি বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে।”

​তিনি প্রতিবেশী দেশের অস্থিতিশীল পরিস্থিতির সমালোচনা করে বলেন, ​মিয়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশে মাদক ঠেলে দিচ্ছে। ​প্রশাসনের একটি অংশ এবং একশ্রেণীর নেতা শুধু টাকার পেছনে ছুটছে। ​মাদকের প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে থাকলেও সেদিকে কার্যকর কোনো নজর নেই।

​শাহজাহান চৌধুরী তাঁর সংসদ সদস্য থাকাকালীন সময়ের চিত্র তুলে ধরে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ টেকনাফের অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আগামীতেও টেকনাফের হারানো গৌরব ও শান্তি ফিরিয়ে আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে টেকনাফ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ​জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ​এডভোকেট হাসান ছিদ্দিকী, সদস্য সচিব ​সাইফুল ইসলাম সাইফি, আশেক উল্লাহ ফারুকী, নুরুল করিম রাসেল, আমান উল্লাহ কবির এবং গিয়াস উদ্দিন ভুলু প্রমুখ।

এসময় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন, পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম মাহমুদ। সভার শেষ পর্যায়ে শাহজাহান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একটি মাদকমুক্ত টেকনাফ গড়তে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version