parbattanews

টেকনাফে বিজিবি’র অভিযান কাঠের নৌকাসহ বিপুল মাদক জব্দ

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সীমান্ত এলাকা থেকে বিজিবি বিদেশী মদ, বিয়ার, ঔষধ সহ একটি কাঠের নৌকা জব্দ করেছে।
টেকনাফস্থ ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান জানিয়েছেন, রোববার ভোরে বিজিবি’র একটি টহল দল টেকনাফ ১নং সুইচ গেইট সংলগ্ন নাফ নদীর কিনারা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ১ লাখ ২০ হাজার পিচ স্টিমিটিল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ঔষধ সামগ্রী এবং বাংলাদেশে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে নিয়ে আসা বিদেশী ২৩২ ক্যান আন্দামান বিয়ার, ৩৪ বোতল মাস্টার মদ, ৩৬ বোতল মিয়ানমার মদসহ ৪০ কেজি কারেন্ট জাল ও ০১টি কাঠের নৌকা আটক করে।

আটককৃত ঔষধ, মদ, কারেন্ট জাল ও কাঠের নৌকার মোট মূল্য ৪ লাখ ২৪ হাজার ৩ শত ৯২ টাকা বলে বিজিবি জানায়। আটককৃকত মাদক দ্রব্য ব্যাটালিয়ন সদরে এবং অন্যান্য মালামাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

Exit mobile version