
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিজিবির জব্দকৃত ৪৬ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬’শ ৫০টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি কক্সবাজারের সেক্টর কমান্ডার মোঃ খালেকুজ্জামান (পিএসসি) সভায় মাদকদ্রব্য পাচার এবং সেবনের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন ও মাদকদ্রব্য পাচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকল নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে গত ১৫ এপ্রিল ২০১৪ হতে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত জব্দ করা মালিক বিহীন বিভিন্ন মূল্যমানের মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মালামালের মধ্যে ১৫ লাখ ২৩ হাজার ৮’শ ৬২ পিস ইয়াবা, ৩৭ কেজি গাঁজা, ১’শ ৭৩ বোতল ফেন্সিডিল, ৮’শ ৩১ লিটার চোলাই মদ, ১৮ হাজার ৩’শ ৭৩ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৮’শ ৯৮ পিস ডায়াবল বিয়ার ক্যান, ৩’শ ১৩ ক্যান ম্যান্ডেলা রাম মদ, ৭’শ ৩৪ বোতল কান্ট্রি ড্রাইজিন, ১ হাজার ৮’শ ৬৪ বোতল মিয়ানমার মদ, ৪’শ ২৪ বোতল গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন মদ, ২৪ বোতল হিরো হুইস্কি মদ, গ্রান্ড হুইস্কি মদ ৬১ বোতল, জন্সস হুইস্কি মদ ৯৬ বোতল, গ্লান মাস্টার মদ ৫’শ ২৬ বোতল, চেইঞ্জ বিয়ার ২০১ ক্যান, হেইন কিন বিয়ার ১’শ ৮১ ক্যান।
এসময় সরকারি কর্মকতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।