parbattanews

টেকনাফে ভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে যুবতী আটক: বাবা বাংলাদেশি, মা রোহিঙ্গা

বাবা বাংলাদেশি ও মা রোহিঙ্গা হওয়ায় ভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে ধরা পড়েছে কোহিনুর আকতার নামে এক যুবতী। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা এলাকার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে। তবে মা ছেনোয়ারা বেগম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

রবিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ছবি তুলতে আসলে তার তথ্যাদি ভুয়া ও জালিয়াতি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, আটককৃত যুবতী টেকনাফ উপজেলা হোয়াইকং ইউনিয়নের লাতুরী খোলার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে তবে মা ছেনোয়ারা বেগম মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে তালিকাভুক্ত। মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে কাগজপত্র সংগ্রহ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেষ্টা করে।

তবে বিষয়টি আইনসম্মত না হওয়ায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করেছেন বলেও জানান নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম।

Exit mobile version