parbattanews

টেকনাফে মোটর সাইকেল-ম্যাজিক গাড়ি মুখোমুখী সংঘর্ষ, নিহত ২


কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফে মোটর সাইকেল-ম্যাজিক গাড়ি মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ১১জন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হ্নীলা আলীখালী-রঙ্গিখালী মাঝামাঝি সৌর বিদ্যুৎ প্যানেল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে বালুখালীগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ি সাথে টেকনাফ গামী মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।

আশপাশের লোকজন দ্রুত এসে আহতের উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে গেলে হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার আবু শমার পুত্র হাজী গুরা মিয়া (৪৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হকের পুত্র মো. আয়াজ (১৫) নিহত হয়। এসময় আরও ১১ রোহিঙ্গা গুরুতর আহত হয়।

Exit mobile version