parbattanews

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী বাদু আটক

আটক

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে এক শীর্ষ মানবপাচারকারী মো: কাসিম ওরফে দালাল বাদু (৪২) কে আটক করেছে পুলিশ। সে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার জানান, বৃহস্পতিবার ভোরে সহকারী উপ-পরিদর্শক রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে সাবরাং কাটাবনিয়ায় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বাদু দীর্ঘদিন ধরে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিল।

তার বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

Exit mobile version