টেকনাফে সমুদ্রপথে পাচারকালে ২৬৩ নারী-পুরুষ উদ্ধার, আটক ১০

fec-image

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে পাচারকালে ২৬৩ মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। এসময় ১০ দালালকে আটক করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত গভীর রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এসব মালয়েশিয়াগামীকে আটক করে। এসময় তাদের বহনকারী একটি কাঠের বোটও জব্দ করা হয়।

নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, সেন্টমার্টিন্স থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় বোটে থাকা দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেন, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের জন্য বোটযোগে যাত্রা করে। বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরা-চালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যে কোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, মানবপাচার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন