টেকনাফে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রীজের খাল থেকে মো. ইউনুস মেম্বারের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মো.ইউনুস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক এবং সাবরাং চান্দলীপাড়ার বাসিন্দা।

বুধবার  (৫ নভেম্বর)  সকাল ১১ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকায় ‘আনোয়ার প্রজেক্ট” সংলগ্ন প্রধান সড়কের ব্রীজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত মৃতদেহ দেখতে পায় পথচারীরা। বিষয়টি সোস্যাল মিডিয়ায় সংবাদ প্রচার হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে মৃতদেহটি সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য মো. ইউনুসের বলে পরিচয় সনাক্ত করা হয়। তবে, কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এঘটনায় টেকনাফ উপজেলা বিএনপি গভীর ভাবে শোক জানিয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন। 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপি সদস্য, কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন