parbattanews

টেকনাফে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ তিন পাচারকারি আটক

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার ইয়াবা আটক করেছে। এ ঘটনায় তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সানাউল ও মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি দল হ্নীলার ওয়াব্রাং ও টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলার মৌলভী বাজারের মৃত রশিদ উল্লাহর ছেলে মো. জামাল উদ্দিন(৩০) হ্নীলার নামমুড়া পাড়ার মৃত মৌলভী মকবুল আহমদের ছেলে বেলাল হোসেন (২৮) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লেঙ্গুরবিল এলাকার মনির আহমদের ছেলে মো. ছিদ্দিক (২০) আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাড়ে ৪০ লাখ টাকার মূল্যের সাড়ে ১৩ হাজার ইয়াবা বড়িসহ তিন পাচারকারিকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version