টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

fec-image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর বিকেল ৪ টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

জব্দ করা ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন