parbattanews

টেকনাফে ২০ হাজার ইয়াবা, ওয়াকি টকি ও নগদ টাকাসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়াকি টকি, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা ও নারীসহ ৩ জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকার মো: আলমের স্ত্রী খসমী আক্তার (২৫), খানকার পাড়া এলাকার বুদরুচ মিয়ার ছেলে জিয়াবুল করিম(১৯) ও টেকনাফ সদরের বড় হাবির পাড়া এলাকার মো: বশিরের মেয়ে বেবী আক্তার(২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার দক্ষিন জালিয়া পাড়া এলাকায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো: আলমের বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়াকি টকি, ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা, দুই নারীসহ তাদের আটক করা হয়েছে।
(ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন,  আটকদেরসহ বাড়ীর মালিক মো: আলমকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে।
Exit mobile version