parbattanews

টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আটক
টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ লাল মোহাম্মদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মৃত আবদুল মোনাফের পুত্র।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তাকে তার বাড়ি থেকে এসআই আলমগীরের নেতৃত্বে ইয়াবাসহ আটক করা হয়।

টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাল মোহাম্মদকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version