parbattanews

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

ইয়াবা

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফনদীর মোহনা থেকে ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির কোম্পানী কমান্ডার আতাউরের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৭০ হাজার ইয়াবার চালানটি উদ্ধার করে। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ।

Exit mobile version