parbattanews

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪

ইয়াবাস্টাফ রিপোর্টার :

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে এক হাজার ইয়াবাসহ বেসরকারি সংস্থা এসিএফ এর একজন চিকিৎসককে আটক করেছে ডিবি পুলিশ। অপর ৭ হাজার ইয়াবা ও প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যান সহ ৪ জনকে আটক করে টেকনাফ থানার পুলিশ।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা সহ বিদেশী সংস্থা এসিএফ-এ কর্মরত চিকিৎসক দেবাশীষ রঞ্জন(৪০) কে আটক করা হয়। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন, শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ প্রিমিয়ার সিমেন্টের গাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে। এসময় কক্সবাজারগামী (ঢাকা মেট্টো ১১-২৩৪৩) প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে মোঃ সোহাগ (৩০), ভোলা জেলার আলী নগর এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাফর ইকবাল (৩০) ও একই জেলার চরগাজী গ্রামের রজব আলীর ছেলে মোঃ ইউসুফ (৩২)। এব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।
Exit mobile version