টেকনাফ সমুদ্র এলাকা থেকে নারী শিশুসহ ২০ জনকে উদ্ধার, আটক ৫

fec-image

কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকা থেকে মালেশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় ৫ জনকে আতক করা হয়।

শুক্রবার (৯জানুয়ারি) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে পেয়ে শুক্রবার ভোরে কোস্টগার্ডের ৫টি স্টেশনের বিশেষ টিম ও জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান শুরু করে।

অভিযানে সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিভিন্ন লোভ দেখিয়ে তাদের সাগর পথে পাচারের পরিকল্পনা করছিলো। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, মানবপাচার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন