টেকনাফ সীমান্তে ২ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি

fec-image

কক্সবাজারের টেকনাফে নাফ নদ সীমান্ত থেকে বড় পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

৩ জানুয়ারি (শনিবার) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়া হয়।

ভোর সাড়ে চারটার দিকে থার্মাল ক্যামেরায় নদীতে একটি নৌকায় চারজনকে বাংলাদেশে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ঘুরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে নদীতে তল্লাশি চালিয়ে চারটি পলিব্যাগে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,’সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।’

উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, টেকনাফ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন