parbattanews

ট্রাম্পের আত্মঘাতী পদক্ষেপ মার্কিন ভূখণ্ডে যুদ্ধের পরিণতি ডেকে আনতে পারে

ছবি সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেপরোয়া পদক্ষেপ ইরানের অবকাঠামোর বিরুদ্ধে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এর ফলে যুদ্ধের প্রভাব মার্কিন ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্রটি জানায়, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি অত্যন্ত উদ্বেগজনক। সূত্রটির ভাষ্য, বারবার ব্যর্থতা ও পিছু হটার পর, এবং বিশেষ করে ইসফাহানে সাম্প্রতিক ঘটনায় বড় ধরনের বিপর্যয়ের পর, ট্রাম্প হুমকিমূলক টুইটের মাধ্যমে দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছেন।

মধ্য ইরানের ইসফাহানের দক্ষিণে এক সমন্বিত অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান যার মধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টার ও একটি সামরিক বিমান ধ্বংস করার দাবি করেছে। এ অভিযানের ফলে ভূপাতিত এক মার্কিন পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হয় মার্কিন বাহিনী।

ট্রাম্পের হুমকির বিষয়ে সূত্রটি আরও বলে, যদি তিনি এই হুমকিগুলো বাস্তবায়ন করেন এবং তার আগ্রাসন বাড়ান, তবে তিনি কেবল নিজের পরাজয়কেই আরও স্পষ্ট করে তুলবেন ট্রাম্প। এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে।

তবে সূত্রটি স্পষ্ট করে জানায়, এটি যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত নয়। বরং তাদের দাবি, ট্রাম্প যুদ্ধের আগে যেমন বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, এখনও তেমনই দিচ্ছেন।

সূত্রটির মতে, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ভূখণ্ডের ভেতর থেকেই তীব্র অস্থিরতার মুখোমুখি হতে পারে। যুদ্ধ শুরু এবং এর বিস্তার নিয়ে ট্রাম্পের ভুল হিসাবের কথাও উল্লেখ করা হয়। সতর্ক করে বলা হয়, পরিস্থিতি আরও জটিল হলে তার পরিণতি ট্রাম্পের জন্য আরও নেতিবাচক হতে পারে।

সূত্রটি আরও জানায়, ইরান যেকোনো পর্যায়ে উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

উৎস : তাসনিম নিউজ (৬ এপ্রিল ২০২৬)

Exit mobile version