parbattanews

ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিকে সংবর্ধনা

Bandarban pic-13.9.2014
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার বিদ্যালয় চত্ত্বরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীর বাহাদুর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞানের আলোয় জীবন আলোকিত করতে হবে। চোখের আলোর চেয়ে জ্ঞানের আলোর শক্তি তীক্ষèতা অনেক বেশী। জীবনের লক্ষ্য স্থীর থাকলে সফলতা অবশ্যই আসবে।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফাদার এডমন্ড ক্রুস, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ব্রাদার সিলভেস্টার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়চা প্রু মাষ্টার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভাশেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version