parbattanews

ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে : ট্রাম্প

ইরান যুদ্ধসংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে আবারও মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বিশেষভাবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন। তার দাবি, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদেরও কটাক্ষ করেন ট্রাম্প। তিনি লেখেন, “ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।”

এদিকে খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিড–এর পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে।

Exit mobile version