ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ


বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সংবাদমাধ্যমকে এই তথ্য এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।
ঘটনাপ্রবাহ: অসুস্থ, কামাল হোসেন, সংবিধান
Facebook Comment

















