parbattanews

তবলায় অনির্বান এর জাতীয় পুরস্কার অর্জন

তবলায় জাতীয় পুরস্কার প্রাপ্ত অনির্বান

 

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ জাতীয় পর্যায়ে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অনির্বান দত্ত শুভ্র তবলায় ৩য় স্হান অর্জন করে জাতীয় পুরস্কার অর্জনের জন্য মনোনিত হয়েছেন।

শনিবার(২৫ মে ) বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত দেশের ৮টি বিভাগীয় প্রতিযোগীদের সাথে অংশ নিয়ে সে ৩য় স্হান হবার গৌরব অর্জন করে।

আগামী ১২ জুন মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ঢাকা শিশু একাডেমিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

অনির্বান দত্তের পিতা ঝুলন দত্ত, কাপ্তাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এর দায়িত্ব পালনের পাশাপাশি কাপ্তাই উদীচী, সাংস্কৃতিক একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর তবলা শিল্পি। আর তার মাতা সংগীতা দত্ত এ্যানি এতদঞ্চলের একজন খ্যাতিমান নৃত্য প্রশিক্ষক।

অনির্বান দত্ত তার পিতার কাছে তবলা প্রশিক্ষনের পাশাপাশি কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির তবলা প্রশিক্ষক অর্নব মল্লিকের নিকট তবলায় তামিল গ্রহণ করছেন।

এদিকে অর্নিবান এর জাতীয় পর্যায়ের এই সাফল্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কমান্ডার জি কিউ খান, বর্তমান অধ্যক্ষ লে. কমান্ডার নুরে আলম ছিদ্দিকী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলম সহ কাপ্তাই শিল্পকলা একাডেমি, কাপ্তাই প্রেসক্লাব, উদীচী রাঙ্গামাটি ও কাপ্তাই উপজেলা শাখা এবং কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Exit mobile version