তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির?


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাচ্ছেন। সংসদ নির্বাচনের পর এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।
এদিকে কী দিয়ে আগামীর প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করবেন জামায়াত আমির? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন তাই দিয়ে আপ্যায়নের চেষ্টা করব। ওনার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।
উৎসঃ দেশ রূপান্তর (১৫ ফেব্রুয়ারি ২০২৬)
ঘটনাপ্রবাহ: জামায়াত ইসলামী, তারেক রহমান, শফিকুর রহমান
Facebook Comment

















