তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

fec-image

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি জারদারি সফল ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য একই সাথে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশের সাথে গণতান্ত্রিক অংশীদারিত্বের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনগুলিতে যৌথ অগ্রগতির আশা প্রকাশ করেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’

শাহবাজ আরও লেখেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই; যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন