তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

fec-image

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।

তিনি তার পোস্টে বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন’।

বার্তায় প্রতিবেশীসুলভ ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমাদের একান্ত কামনা। বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক এবং সুখী থাকুক।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিএনপি, মমতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন