ঈদগাঁও বিএনপি নেতৃবৃন্দ ঢাকায়


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ ডিসেম্বর অবশেষে দেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনির নেতৃত্বে বিশাল বহর আজ ভোর রাতে ঢাকায় পৌঁছেছে। পৌঁছেই তিনি বহর নিয়ে ৩০০ মিটার অভ্যর্থনা স্থল মঞ্চে পৌঁছান এবং সমাবেশস্থল ঘুরে দেখেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি বিশাল বহর নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।
ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি আনন্দঘন এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করে বলেন, ইতিহাসের রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জাতীয়তাবাদী শক্তির কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ফ্যাসিবাদবিরোধী শক্তিকে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। তিনি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উপজেলার সৈনিকরা কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও আসনের সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজলের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে জয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
বহরে থাকা ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দাদা অনুভূতি ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে পা রাখবেন এবং শক্ত হাতে দলের হাল ধরবেন। এ দীর্ঘ প্রতীক্ষার অবসানের অংশ হতে পেরে তিনি ও তাঁর সঙ্গীরা দারুণ উচ্ছ্বসিত।

















