তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ


বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
বুধবার ( ১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যান তিনি। এ সময় বিএনপির চেয়ারম্যান তার হাতে একটি প্রকাশিত বই তুলে দেন।
এর আগে গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
উল্লেখ্য, আবদুল্লাহিল আমান আযমী বাংলাদেশ সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের মেঝো ছেলে। তিনি ২০১৬ সালে গুমের স্বীকার হন এবং তাকে আয়নাঘরে রাখা হয়। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৬ আগস্ট তিনি মুক্ত হন।

















