তারেক রহমানের সঙ্গে কানাডীয় হাইকমিশনারের সাক্ষাৎ


বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি বিএনপির মিডিয়া সেল থেকে সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং। সাক্ষাৎতে কুশল বিনিময় দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন।
ঘটনাপ্রবাহ: কানাডা, তারেক রহমান, বিএনপি
Facebook Comment

















